৷ ৷৷৷৷৷৷৷৷ জঙ্গি!৷৷৷৷৷৷৷৷৷
আ ম আবুবকর
দেশ জুড়ে আজ উঠছে ধ্বনি
জঙ্গি মারো জঙ্গি!
জঙ্গি আবার ধর্ম মানে
এ কেমন হায় ভঙ্গি!
ধর্ম যে কাজ ঘৃণা করে
করছে সে কাজ জঙ্গি
তবে কেনো বলছো তোরা
ধর্ম তাহার সঙ্গী?
নিরপরাধ হন্তা করা
ধর্ম কভু সহে না
হোক না সে ভিন্ন মতী
অপথে সে চলুক না!
ধর্মের কাজ দাওয়াত দেয়া
মানা হলো তাহার কাজ
মানলো না তাই তাহার উপর
হবে কেনো রণসাজ?
ফুল দিলো না ঘ্রাণ ছড়ায়ে
তাই বলে সে পুষ্প না?
বাগানে যা ফুটছে গাছে
ফুল ছাড়া তা কিছু না।
মিষ্টির ব্যাগে পাথর ভরলে
মিষ্টি যেমন হয় না তা!
মানুষ মারলে ধর্মের নামে
ধার্মিকতা তার বৃথা।
কথায় কথায় যে লোকেরা
সন্ত্রাসীকে ধর্ম বলে
মূর্খ ওরা কুচ্ জানে না
মল্মজ্জা নিয়ে চলে!
জিহাদের নামে ভ্রান্ত যে দল
মারছে মানুষ নির্বিচারে
আদতে ওরা মুসলিম নহে
আছে শুধু বসন পরে।
যাচাই করো কাদের থেকে
অস্ত্র পৌঁছে ওদের হাতে?
বেরিয়ে যাবে থলের বিড়াল
উঠবে সূর্য তিমির রাতে।
রসদ খুঁজো কোথায় মিলে?
কোথা তাদের দেশ?
সন্ধিগ্ধের ভাঙবে পাষাণ
মিথ্যা হবে শেষ।
বন্ধু শোনো কানটি পেতে
বলছি তোমায় যে কথা
ধর্ম দেয় না সন্ত্রাস জনম
শিখায় শুধু মানবতা।
জঙ্গ্ মানে হয় যুদ্ধ যদি
জঙ্গি মানে যুদ্ধা
সন্ত্রাসীদের যোদ্ধা বলো
কোন্ বিবেকে বোদ্ধা!
সবাই আসো ঐক্যে বসে
সন্ত্রাসীদের মারি
দোষাদোষির পাঠটি ছিঁড়ে
সু-মন সবে গড়ি।
0 মন্তব্যসমূহ